বাগেরহাটের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেছেন সাধারণ আইনজীবীরা।
বাগেরহাটে নিহত আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সাধারণ আইনজীবীদের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এছাড়া বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহাবুব, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান খানসহ আরও অনেকে।
সমাবেশ পরিচালনা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান।
বক্তারা অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশের মাধ্যমে আইনজীবীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানান।